বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এক যুবকে গ্রেপ্তার করছে পুলিশ।
আটককৃত যুবকের নাম মেহেদী মাসুদ (২৭), সে আশড়ন্দ কাটনি পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল। মামলার পর থেকেই পলাতক ছিল মেহেদী মাসুদ।
পুলিশ জানায়, গত ১২ই মে মেহেদী তার ফেসবুক আইডি থেকে জাতির জনক ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি
করে।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা মোফাচ্ছের হোসেন সাদ্দাম। এর পর থেক পলাতক ছিল মাসুদ।
পরে ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেহেদী মাসুদের লোকেশন ট্রাক করে শনিবার রাতে সাপাহার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তিকারী পলাতক আসামি মেহেদী মাসুদকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় একটি মামলাও হয়েছে। প্রচলিত নিয়মে আসামিকে আজ রবিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তিকারী মেহদী মাসুদের দ্রুত বিচার দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা এবং তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতেও দেখা গেছে।