বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দু’জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
৩৫ বিজিবি, জামালপুরের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, গতকাল রোববার সন্ধ্যায় রৌমারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে ধনারচর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৫২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল সহ দুজন মাদক কারবারিকে আটক করে।
আটককৃতদের মধ্যে মোঃ আজাদ হোসেন (৪০), পিতা-মৃত নুরুল হুদা ও মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মৃত কাছিম উদ্দিন উভয়েই রৌমারীর উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।