বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য মেহেরপুর থেকে গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র‍্যাব -১২ সদস্যরা মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মহিবুল ইসলাম (৩৫) নামে জঙ্গী সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মহিরুল মেহেরপুর জেলা সদরের পেয়াদাপাড়া গ্রামের মোঃ হাবিল উদ্দিন শেখের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্য।

র‍্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলা সদরের পেয়াদাপাড়া গ্রামে কতিপয় উগ্রবাদী দলের সক্রিয় সদস্য একত্রিত হয়ে গোপন মিটিং করেছে। তারা যেকোন মুহুর্তে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ ব্যবহার করে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাতে পারে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যব-১২ সদর কোম্পানীর একদল সদস্য সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উক্ত গ্রামে অভিযান চালিয়ে মহিরুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬টি উগ্রবাদি বই, ৫০টি উগ্রবাদি লিফলেট, উগ্রবাদি কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ৫টি সিম উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com