বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে ১২জন করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  মানিকগঞ্জ: গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৩৭৩ জন। 

নতুন শনাক্তদের মধ্যে ঘিওর ও সিংগাইর উপজেলায় চার জন করে এবং সাটুরিয়া, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় রয়েছেন একজন করে। 

আজ (বুধবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন  কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা। 

তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় ১৫৪টির রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ১২টির পজিটিভ পাওয়া গেছে এবং ১৪২ টির নেগেটিভ ফলাফল এসেছে। 

এ পর্যন্ত মোট তিন হাজার ৭৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৩৮২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৭৩ জনের দেহে।  

এদের  মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৫ জন, সাটুরিয়া উপজেলায় ৭৩জন, সিংগাইর উপজেলায় ৭২ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৫৪ জন, হরিরামপুর উপজেলায় ৩২, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১০জন।’

এদিকে শুক্রবার (৬জুন) রাতে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৮ বছরের তরুণী করোনায় আক্রান্ত ছিলেন। আজ (বুধবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ত ডা. আরশ্বাদ উল্লাহ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com