বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান বাজার থেকে হাসমত আলী নামে এক ভুযা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত হাসমত আলী শাহজাদপুর উপজেলার সাতবাডযিা গ্রামের আকবর হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজমান বাজারে হযরত আলীর মিষ্টির দোকানে হাসমত আলী নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে নানারকম ভয–ভীতি প্রদর্শন করে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলে মোটা অংকের টাকা আদায় করার চেষ্টা করে।

স্থানীয লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঐ বাজার থেকে তাকে আটক করে।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান এর আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com