বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নাগেশ্বরীতে মাদক বহনের দায়ে বাসের চালকসহ চারজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম:  কুড়িগ্রামের নাগেশ্বরীতে দূরপাল্লার বাসে মাদক বহনের দায়ে বাসটির চালক, চালকের সহকারী, দুইযাত্রীসহ চারজনকে গ্রেপ্তার এবং বাসটি জব্দ করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ জানায় গতকাল (শনিবার) রাতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার ‘হক স্পেশাল’ নামের একটি বাসে মাদক পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদ ছিলো তাদের কাছে। পরে নাগেশ্বরীতে পৌঁছলে বাসটিতে অভিযান পরিচালনা করা হয়।

বাসের দুই আসনের নিচ থেকে ৮শ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাসটির চালক ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুদ রানা (২৭), চালকের সহকারী কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশের মৃত হোসেন আলীর ছেলে লাল মিয়াকে (৪২) আটক করে এবং বাসটি জব্দ করা হয়।

একই সময়ে গাজিপুর জেলার আব্দুল হালিমের ছেলে ফিরোজ ইসলাম সবুজ (৪৮) ও শাহজাহান আলীর ছেলে আব্দুল মালেক (৪৫) নামে দুই যাত্রীকে আটক করে পুলিশ।

পরে রাতেই আটকদের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর জানান, আটকদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাসটি থানা হেফাজতে আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com