বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, ওই উপজেলার রামকান্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক (২১) ও একই এলাকার সলপ ভদ্রকুল গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৯)।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার এএসপি শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ টি মোবাইল ও ১ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।