বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

চাল ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পূর্নবাসন এলাকায় ঢাকাগামী চাল ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সেই সাথে র‍্যাব-১২ সদস্যরা জাহিদুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাহিদুল বগুড়া জেলার গাবতলী উপজেলার তিন্নিরহাট কালাইহাটা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

আজ বুধবার দুপুরে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উল্লেখিত এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এসময় ঢাকাগামী চাল ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com