বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র্যাব-১২ এর সদস্যরা নাটোর জেলার লালপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম হলেন নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী পুরাতন (এয়ারপোর্ট মোড়) গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায়
নাটোর জেলার লালপুর উপজেলার শিবনগর গ্রামের মৃত ফরিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার নিকট হইতে ৩হাজার ৯০২পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।