বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রামের ফুলবাড়িতে নিখোঁজের একদিন পর সিয়াম নামে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার (২০জুন) দুপুর দুইটার দিকে পাটক্ষেতের মাঝখানে মৃত: অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের পূত্র। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জায়েদুল সবার ছোট। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

নিহতের পিতা জায়েদুল হক জানান, শুক্রবার বিকেল থেকে ছেলেকে অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়নি। শনিবার দুপুরে বাড়ির ৫০গজ দূরে সলিমুদ্দিনের পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্যান্যদের জানায়।

সবাই গিয়ে দেখতে পান শিশুটির গলায় দাগ রয়েছে এবং একগুচ্ছ পাটের আঁশ তখনো গলায় জড়ানো অবস্থায় ছিল। শিশু হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হবে। এখনো মোটিভ জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com