বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন।
‘উইঙ্ক নেটওয়ার্ক নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান লিখিত অভিযোগটি করে।
গত রোববার (১৪ জুন) ভু্ক্তভোগী সৈয়দ আহমেদ তাওহীদ নোয়াব জেলা প্রশাসকের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগটি ফৌজদারি অপরাধ হওয়ায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে অভিযোগটি পাঠান।
পরে পুলিশ সুপার রিফাত রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।