শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচি নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পালক।

এসব কর্মসূচির মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ, রেড জোন এলাকাগুলোতে সচেতনতামুলক প্রচার-প্রচারণা করা ও বৃক্ষরোপণ  করা।

বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতাল প্রাঙ্গণে এইসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পালক এবং বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক এই কার্যক্রম পরিচালনা করছে।

কার্যক্রম উদ্বোধনের সময় পুলিশ সুপার রিফাত রহমান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: আরশ্বাদ উল্লাহ, পরিবেশ আন্দোলন কর্মী এডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পালকের যুগ্ন আহবায়ক খোন্দকার খালেকুজ্জামান এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়ক বিমল রায় উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com