বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ফ্লাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ।। নারী আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পাঁচতলা বাড়ি ঘিরে অভিযান চালিয়ে একটি ফ্লাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় এক নারীকে আটক করা হলেও মাদক ব্যবসায়ী ইউনুস আলী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

গতকাল শনিবার (২৭ জুন) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক নারীর নাম হাবিবা খানম। তিনি পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের মাদকসম্রাট হিসেবে পরিচিত ইউনুস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে বৈরাগীপাড়ায় ধান ব্যবসায়ী আসাদ আলীর পাঁচতলার নিচের ফ্লাট ভাড়া নেন ইউনুস আলী। পাঁচতলার ওই ভবনের ওপরে থাকেন বাসার মালিক আসাদ আলী। এ ছাড়া বাসার দ্বিতীয় থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত অন্যান্য ভাড়াটিয়ারা থাকেন।

বাসার মালিক বা অন্য ভাড়াটিয়ারা কেউ জানতেন না বাসার নিচের ফ্লাটে কি হয়?

গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশ বিকালে ওই বাসাটি ঘিরে ফেলে। এর পর পুলিশ সুপার  আবদুল মান্নান মিয়া  আসার পর ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই মাদকসম্রাট ইউনুস আলী সটকে পড়েন। প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বাসার মালিক আসাদ আলী বলেন, গত চার মাস আগে ভবনের নিচতলা ইউনুসকে ভাড়া দেয়া হয়। এ ছাড়া অন্যান্য ফ্ল্যাটেও ভাড়াটিয়া আছে। অন্য ভাড়াটিয়া বা আমরা বিষয়টি বুঝতে পারিনি তারা ফ্ল্যাটে কী করত? পুলিশ আসার পর দেখছি ফ্ল্যাটে মাদকের কারবার। পুলিশ না এলে কিছু দিনের মধ্যে হয়তো আরও বড় ক্ষতি হতে পারত।

বদলগাছী থানার তদন্ত-ওসি রফিকুল ইসলাম বলেন, ওই বাসা থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে ইউনুস আলী গোপনে নিজস্বভাবে এসব তৈরি করে সরবরাহ করত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com