শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের র‍্যাব -১২’র অভিযানে আল্লাহর দলের সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদস্যরা কুষ্টিয়া জেলার সদর উপজেলার বারখাদা হঠাৎপাড়া গ্রামে শনিবার বিকেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ আমজাদ আলী (৩৪) মেহেরপুর জেলার গাংনী উপজেলার গারাডোব গ্রামের আঃ মোতালেবের ছেলে। রোববার দুপুরে র‍্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টায় উল্লেখিত এলাকায় জঙ্গীবাদ বিরোধী অভিযান চালিয়ে আমজাদ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী লিফলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিম এবং নগদ ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত মোঃ আমজাদ আলী আল্লাহর দলের এর নতুন সদস্য সংগ্রহ করাসহ দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করতো।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com