শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় ঘুড়ি উড়ানো নিয়ে ছুরিকাঘাতে কিশোর খুন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৫৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ার শিবগঞ্জে ঘুড়ির সুতা কেটে দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে পিয়াস (১৬) নামে এক কিশোর শ্রমিকের ছুরিকাঘাতে অপর কিশোর শ্রমিক হৃদয় (১৫) মারা গেছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের পারআঁচলাই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জিজ্ঞাসাদের জন্য পিয়াসের বাবা ও মাকে আটক করেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সনাতন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় শিবগঞ্জ উপজেলার পারআঁচলাই গ্রামের আজাহার আলীর ছেলে ও পিয়াস একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। পিয়াস ও হৃদয় মোকামতলায় পাইকার জুটমিলের শ্রমিক।

সোমবার বিকালে হৃদয় বাড়ির কাছে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় পিয়াস তার (হৃদয়) কাছে লাটাই চেয়ে নিয়ে ঘুড়ি উড়াচ্ছিল। এক পর্যায়ে পিয়াস দুষ্টামির ছলে সুতা কেটে দিলে ঘুড়ি উড়ে চলে যায়।

এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে পিয়াসকে চড়থাপ্পড় দেয়। তখন পিয়াস বাড়িতে গিয়ে তার মা পেয়ারা খাতুনকে জানায়। সন্ধ্যা ৬টার দিকে হৃদয় বাড়ি ফিরছিল। পিয়াসদের বাড়ির সামনে এলে পিয়াস ও তার মা তাকে আটক করে।

এ সময় দু’জনের মধ্যে আবারো হাতাহাতি হয়। পিয়াস মার খেয়ে বাড়িতে ঢুকে ছুরি নিয়ে এসে হৃদয়ের গলায় আঘাত করে। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেবার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পিয়াস পালিয়ে গেলে পুলিশ তার বাবা জাহাঙ্গীর হোসেন ও মা পেয়ারা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সনাতন সরকার জানান, ঘুড়ি উড়ানো নিয়ে বাকবিতন্ডার জের ধরে কিশোর পিয়াসের ছুরিকাঘাতে কিশোর হৃদয় মারা গেছে। নিহত হৃদয়ের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পিয়াসের মা ও বাবাকে থানায় আনা হয়েছে। পিয়াসকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com