শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে সংসদ সদস্যকে কটুক্তি করে ফেসবুক পেইজে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। 

ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে মামলাটি করেছিলেন।

শুক্রবার তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান,  স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে আপত্তিকর স্ট্যাটাস দেয়।

এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদি হয়ে  হামজা খানসহ ৩ জনকে আসামী করে গত ১৩ জুন তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়।

এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। 

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, হামজা খান যে অপরাধ করেছে তার দায় দল কখনোই নিবে না।

সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর স্ট্যাটার্স দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকেশোকজ করা হয়েছিল।

কিন্তু হামজা খান ওই শোকজের কোন জবাব দেয়নি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com