শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জের ৭টি এলাকাকে রেড জোন থেকে ইয়োলো জোন ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় মানিকগঞ্জের রেড জোন (লাল অঞ্চল)  মুক্ত হলো তিনটি উপজেলার  ৭টি এলাকা।

রেড জোন বা লাল অঞ্চল মানে বেশি করোনা  সংক্রামিত এলাকা এবং হলুদ অঞ্চল বা ইয়োলো জোন কম সংক্রামিত এলাকা।

মানিকগঞ্জে টানা ২১ দিন রেড জোনে থাকা এলাকাগুলোতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শনিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সর্বসম্মতিতে রেড জোন এলাকাগুলোকে ইয়োলো জোন  ঘোষণা করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ওই সভায় স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন, শহরের প্রধান সড়ককে যানবাহন চলাচল বন্ধ, করোনা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়ারসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলার ৭টি অঞ্চলে গত ১৫ জুন রেড জোন ঘোষণা  করা হয়।

ওই সময় রেড জোন এলাকায় করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তি ছিলো ৮৭ জন এর মধ্যে নতুন করে আরো ৪২ জন আক্রান্ত হয়। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ১০১ জন।

বর্তমানে ২৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছে ওই ৭টি অঞ্চলে।

এছাড়া জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছে ১২৮ জন। তার মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২০ জন।

জেলা করোনা প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,  যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, কাউন্সিলর রতন মজুমদার, আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, যেসব শর্তে  রেড জোন থেকে মুক্ত হওয়া যায় তার সবগুলো শর্তই পূরণ হওয়ায় মানিকগঞ্জের ঘোষিত ৭টি অঞ্চলকে রেড জোন থেকে মুক্ত করে বিধি অনুযায়ী ইয়োলো জোনে রূপান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com