শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় গাড়িচোর চক্রের আট সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া সদর থানা পুলিশ গাড়িচোর চক্রের আরো আট সদস্যকে গ্রেফতার করেছে।

গত শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত বগুড়া, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে গ্রেফতার তিনজনের স্বীকারোক্তিতে এদের গ্রেফতার ও ব্যাটারি চালিত চারটি ইজিবাইক ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করা হয়েছে। সদর থানার ওসি হুমায়ন কবির এ সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার গ্রামের নান্নু ওরফে রানা (৩৭), তার স্ত্রী সেলিনা বেগম (৩২), কাহালুর শিকড় মধ্যপাড়া গ্রামের আবদুল হান্নান (৪৬), বগুড়া শহরের আটাপাড়ার শফিকুল ইসলাম (৪৯), সদরের চাঁদমুহা হরিপুরের আবদুল হামিদ (৪৫) এবং  গাবতলীর চাকলার শাহাদত হোসেন (৩৯)।

 আরও রয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুরের বাবু মিয়া (৩৩), ঘোড়াঘাট উপজেলার দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) ও কবির হোসেন (৩১), রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম উদ্দিন (৩৫) এবং মিঠাপুকুরের হেলাঞ্চার গ্রামের আনারুল ইসলাম (৪২)।

সদর থানার ওসি হুমায়ন কবির ও অন্য কর্মকর্তারা জানান, গত ৪ জুলাই দুপুরে গাবতলী উপজেলা থেকে একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় সদরের বাড়িয়া বটতলা থেকে হান্নান, রানা ও তার স্ত্রী সেলিনাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ইজিবাইক চালক হাবিব মিয়া সদর থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায় এরা গাড়ি চোর চক্রের সদস্য। যাত্রীবেশে কৌশলে নানা প্রতারণা আশ্রয় নিয়ে গাড়ি চুরি করে থাকে।

এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com