শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‍্যাব-১২ ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে।

 সোমবার র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পৌর এলাকার তেলকুপি মহল্লার এস কে ডি প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের মালিক মৃত সুকুমার চন্দ্র দাসের ছেলে শ্রী সঞ্জয় কুমার দাসকে (৩৮) অবৈধভাবে খাদ্য উৎপাদন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ১ লাখ টাকা, পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার মেহমান সেমাই কারখানার মালিক মৃত ইমতাজ আলী মিয়ার মেয়ে মোছাঃ কামরুন নাহারকে (৫৫) এবং  অবৈধভাবে খাদ্য উৎপাদন ও প্যাকেটের গায়ে মূল্য না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেছে।  

এছাড়া কড্ডার মোড় এলাকার ভাই ভাই এন্টাপ্রাইজের মালিক মৃত আব্দুল জলিল শেখের ছেলে মোঃ লিটন শেখকে (৪২) পণ্যের মোড়কে ওজন না থাকায় ২০ হাজার টাকা এবং পৌর এলাকার হোসেনপুর মহল্লার নিউ রবিউল মেডিকেল হলের মালিক মোঃ মোস্তাহার আলীর ছেলে মোঃ রবিউল ইসলামকে (৩৫), বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ করায় দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ ঔষধ ও ভেজাল সেমাইজব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com