শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেছেন, কোভিডের সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকার দিয়ে থাকে ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকেন।

তিনি বলেন এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভাল কাজ করছে। এই করোনা দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারনা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না।

মন্ত্রী বলেন যে দুইটি প্রতিষ্ঠান প্রতারণা করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোন দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন তার প্রয়াত পিতা কর্নেণ এম এ মালেকের ২০তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সামাজিক দুরত্ব মেনে স্মরণ সভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন ছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমূখ।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস একটি নতুন দুযোর্গ এসম্পর্কে আমাদের কোন ধারনা ছিল না। করোনকালীন সময় দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোন দেশের চেয়ে ভালো।

‘আপনার দেখেছেন স্বাস্থ্য মন্ত্রনালয় ভাল কাজ করছে, তার পরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা । এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারন নেই ‘।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com