বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর ধামইরহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গভীর রাতে ঘরে প্রবেশ করে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে আরিফুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এই ঘটনায় ওই ছাত্রীর মা শনিবার (১৮ জুলাই) দুপুরে অভিযুক্ত যুবককে আসামি করে থানায় মামলা করলে পুলিশ বিকেলে আরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত আরিফুল ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, জগদল আদিবাসি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্রীকে বেশ কিছুদিন ধরে আরিফুল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
সর্বশেষ শুক্রবার আবারও প্রেমের প্রস্তাব দেয় আরিফুল। এ সময় ওই ছাত্রী আরিফুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
আরিফুল ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে তার মাসহ প্রতিবেশীরা এগিয়ে এসে আরিফুলকে আটক করে।
ওসি বলেন, এই ঘটনায়
থানায় মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।