বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৩টি পৃথক অভিযানে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রতনই মারাধার (উত্তরপাড়া) গ্রামের জামসেদ আলীর (ভিক্ষু) ছেলে মোঃ আনারুল ইসলাম (২০), একই গ্রামের কয়েস হকের ছেলে আলম হক (২০), গিয়াস উদ্দিনের ছেলে জিয়ারুল (৩২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মুন্না আকন্দ (১৯), মৃত-মোহাম্মদ

আলীর ছেলে বেল্লাল হোসেন (বেউল) (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৯)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী ৩টি বাস থেকে উক্ত ৬ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়।

এসময় রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শাহ ফতেহআলী, নওগাঁ হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস শাহ ফতেহআলী ও রংপুর থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com