শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় ১৭শ’ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া ডিবি পুলিশ রোববার রাতে শেরপুরের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো মাদারীপুর জেলা সদরের লক্ষীপুর ছিলারচরের মৃত কিয়ামুদ্দিনের ছেলে রাজিব বেপারী (৩৪), বগুড়া শেরপুরের ভাটারা গোয়ালাপাড়ার আবদুল হামিদ শেখের ছেলে মেহেদী হাসান (২০) ও একই এলাকার রাজেক আলীর ছেলে সজিব শেখ (২১)।

ডিবি ইন্সপেক্টর আসলাম আলী জানান, রোববার রাত ৮টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুর উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাজিব বেপারী, মেহেদী হাসান ও সজিব শেখকে গ্রেফতার করা হয়।

তাদের কাছে এক হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রাজিব বেপারীর বিরুদ্ধে মাদারীপুর থানায় একাধিক মামলা রয়েছে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com