শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় এক বাড়ি থেকে আটটি গরু চুরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শাজাহানপুরে এক বাড়ি থেকে আটটি মূল্যবান গরু চুরি হয়েছে।

সোমবার রাতে উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে এ ঘটনা ঘটেছে।

গরুর মালিক আবদুল মান্নান জানান, চুরি যাওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে আট লাখ টাকা।

এ ব্যাপারে তিনি মঙ্গলবার দুপুরে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত আমজাদ হোসেন প্রামানিকের ছেলে আবদুল মান্নান জানান, সোমবার রাতে গরুগুলোকে খাবার খাইয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত চারটার দিকে ঘুম থেক জেগে দেখেন গোয়ালে গরু নেই। চোরেরা পেটে বাচ্চাসহ গাভী, বাছুর এবং ষাঁড়সহ মোট আটটি গরু নিয়ে গেছে।

ডেমাজানি বাজারের নৈশ প্রহরী জানান, রাতে একটি মিনি ট্রাক ও একটি ভটভটিতে গরু নিয়ে যেতে দেখেছেন। এছাড়া দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিলো। আবদুল মান্নানের ধারনা, ওই গরুগুলোই তার।

তিনি দাবি করেন, বর্তমান বাজার মূল্য হিসেবে তার অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুরে তিনি শাজাহানপুর থানায় অভিযোগ দিয়েছেন। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। চোরদের সনাক্ত ও চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে কাজ চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com