বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ এলাকা থেকে আকছেদ আলী (৪০) নামের এক মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আকছেদ আলী বিলধলী গ্রামের সিদ্দীক আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তার নেতৃত্বে সাদা পোশাকধারী একদল পুলিশ দিয়ার বৈদ্যনাথ জেলা পরিষদের গেটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আকছেদ আলীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।