মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

রাজশাহীতে মৎসজীবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে রাজশাহীতে মৎসজীবীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে  রানীবাজার মুন্সিডাঙ্গা এলাকায় রাজশাহী মুসলিম মৎস্যজীবী সমাজ এর আয়োজিত অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও  রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাদ্য ও নগদ অর্থ প্রদান করছে সরকার।

এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও  প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, মুসলিম মৎসজীবী সমাজের সাধারণ সম্পাদক মো. হযরত আলী, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান তুহিনসহ অন্যান্য মৎসজীবী সমাজের সভাপতি  ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মুসলিম মৎসজীবী সমাজ কেন্দ্রীয় কমিটিকে ৫ হাজার কেজি সরকারি চাল দিয়েছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ধারাবাহিকভাবে সকল মৎসজীবীদের মধ্যে এই সরকারি ত্রাণ বিতরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com