শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও সাপে কাটা বিষয়ক সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে।

রবিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শহরের খালপাড় এলাকা থেকে সচেনতামূলক একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেনতামূলক আলোচনা সভা করা হয়।

এর আগে জেলা সদর হাসপাতালে লিফলেট বিতরণ ও মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে মশার ডিম ও উৎপত্তিস্থল ধ্বংস করা হয়।

এসময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলার নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন এবং সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com