মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল সেমিনার

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধাকে কেন্দ্র করে ‘ওয়েব ইনফরমেশন অন হায়ার এডুকেশন অ্যান্ড বিওন্ড’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এসময় অনলাইনে বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ এবং সার্বিক সহায়তা করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি ও আওরঙ্গজেব আকন্দ।

জার্মানীতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর ঢাকা প্রতিনিধি রুমানা কবির, দিল্লীস্থ আঞ্চলিক কার্যালযের প্রোগ্রাম অফিসার পুজা মিধা ও অনুরুপা দিক্ষিত।

সেমিনারে জার্মান সরকারের অর্থায়নে জার্মানী এবং ভারতে পড়াশোনার সুযোগের কথা আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘসময় প্রশ্ন ও উত্তর পর্ব চলে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com