বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনা মোকাবেলা ও বন্যা পরবর্তী সময়ে অসহায় হত- দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সিসিডিবি-সিপিআরপি।
মানিকগঞ্জের শিবালয় ও সিংগাইর উপজেলায় সিসিডিবির দরিদ্র সাড়ে তিনশ পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন।
এসময় সিসিডিবির এরিয়া ম্যানেজার রুহী রহমান, উলাইল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আনিছুর রহমান, শিবালয় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি সুভাষ মজুমদার, সিসিডিবি কর্মকর্তা রিংকু ডি পলিকার্পসহ সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিসিডিবির এরিয়া ম্যানেজার রুহী রহমান বলেন, করোনা মোকাবেলায় এর আগেও সরকারের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। তৃতীয়বারের মত এবারও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া সিসিডিবি শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, কৃষি উন্নয়নে বায়োচারের ব্যবহারসহ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপন কর্মসূচি পালন করেছে।