শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনা মোকাবেলায় মানিকগঞ্জে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট ।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী  উন্নয়ন পরিষদের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ করোনা প্রতিরোধে মাস্ক  বিতরণ করা হয়।

দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মাঠে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট এর সাবেক সভাপতি রোটারিয়ান শাম্মী শের, ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট এর সভাপতি রোটারিয়ান সাজেদা আক্তার, রোটারিয়ান হেলিন মজিদ, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ মাসুদুল হক মাসুদ, সহসভাপতি ডেভিট খান, সাধারন সম্পাদক সালেহ আহমেদ, সমাজসেবক কাজী ইকবাল হোসেন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো: আবদুর রশিদ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com