শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ।। গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।

রোববার দুপুরে উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী  হয়ে থানায় মামলা করেছেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  ডেইলি স্টার পত্রিকা ও আরটিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকরাম হোসেন এবং সময় টিভির জেলা প্রতিনিধি ইউসুফ আলী।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান , ঘিওরের বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী  মো. জাফরের বিরুদ্ধে মাদকব্যবসা ও নারী কেলেঙ্কারির অভিযোগে আজ রোববার মানববন্ধন কর্মসুচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকরা।

বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে যান সাংবাদিকরা ।

এ সময় মো. জাফরের নির্দেশে স্থানীয় পয়লা ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক রেজা মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস মন্ডলসহ অজ্ঞাত আরও তিন-চারজন আকস্মিক সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনে বাঁধা দেন ও সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় তাঁরা ওই তিন সাংবাদিককে মারপিটও করেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মধ্যে কুদ্দুস নামে একজনকে আটক করে। বাকী হামলাকারিরা পালিয়ে যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী হামলাকারীদেরও গ্রেপ্তার করার চেস্টা চলছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস , ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক রামপ্রসাদ দিপু ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com