বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
শুক্রবার বিকেল মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় পৌর মেয়রের বাসভবনে মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতি পৌর নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা,
প্রকৌশলী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলক, উদীচী সভাপতি কাজী শিউলী, পৌর আদর্শ মার্কেটের সভাপতি রবিউল আওয়াল, নাঈম বিশ্বাস, তোতা মিয়া, ফরিদা বেগম, পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি তসলিম হোসেন প্রমুখ।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, বিগত নির্বাচনে যে অঙ্গীকার নিয়ে নির্বাচনে জয় লাভ করেছিলাম তার বেশীর ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে।
বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে শহরের খালটি সৌন্দর্য বন্ধন কাজ শেষ হবে। সামনের নির্বাচনে পৌর সামাজিক কল্যাণ সমিতি তাকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করা জন্য দাবি তুলেছেন।
তিনি মনে করেন এটি যৌক্তিক দাবি। এই দাবি পৌরসভার প্রতিটি নাগারিকের প্রাণের দাবি। কারণ, জেলা আওয়ামী লীগের দুঃসময়ে টানা ১২ বছর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জেলায় দলকে অতীতের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রেখেছি।
তিনি বলেন এবার আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইবো। দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচিত হলে মানিকগঞ্জবাসীকে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে পারবো।
গত পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না চেয়ে গাজী কামরুল হুদা সেলিম মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়।
পরে আবার দলীয় অব্যহতি তুলে তাকে আবারো দলীয় সদস্যপদ দেওয়া হয়।
মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়নের দেওয়ার দাবি করেন।
মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত হন।