শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে কেক কাটা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হানিফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী  লীগের সভাপতি মো. ইস্রাফীল হোসেন,  মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান এবং  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন।

জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সাবেক সাধারণ সম্পাদক তামজীদ উল্লাহ প্রধান লিল্টু, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক কাইয়ুম খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, কলকা্রখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা নিরাপদ নয়। বেতন-বৈষম্যসহ নানাভাবে নির্যাতনের শিকার হলেও তাঁদের সুরক্ষার কোন ব্যবস্থা নেই। শ্রমিকরা দিনরাত কাজ করে মিলকারখানাসহ দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন।

শ্রমিকের ঘামের ওপর ভর করে কারখানার মালিকরা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। কিন্তু শ্রমিকদের আর্থিক ও শারীরিক নিরাপত্তার কথা ভাবছেন না কেউ। বরং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। প্রতিকার চেয়েও কোন লাভ হচ্ছে না।

শ্রমিকদের এসব বঞ্চনার কথা উল্লেখ করে বক্তারা এব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com