বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এলজিইডি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মশালায় মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ফজলে হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্রকার পানি সম্পদ এর সুফল সম্পর্কে আলোচনা করেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আলি আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলজিইডি মোহাম্মদ খালেদ চৌধুরী, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ নুরুল ইসলাম ।
এসময় কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট জেলার সহকারী প্রকৌশলী (পানি সম্পদ), সোসিওলজিস্ট ও জেনারেল ফেসিলেটেটররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আলি আখতার হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ। গ্রামীন কৃষির উন্নয়ন এই দেশের পানি সম্পদকে ঘিরে নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে স্বাধীন হাইড্রোলোজিক্যাল একটি এলাকা যেখানে স্থানীয় বন্যায় এলাকার জমির ফসল নষ্ট হয়, সেচের অভাবে ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায় অথবা জলাবদ্ধতার কারণে ব্যাপক ক্ষতি হয়ে থাকে।
এসব ক্ষতি যেন না হয় তার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে স্থানীয় চাহিদা অনুযায়ী পানি ব্যবস্থাপনার মাধ্যমে বন্যার কারণে ফসলহানীর সম্ভাবনা দুর করে সেচের পানি সরবরাহের ব্যবস্থা করে এবং জলবদ্ধতা দূর করে পতিত জমি চাষের আওতায় এনে শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীন দরিদ্রতা দূর করার লক্ষে এলজিইডির পানি সম্পদ উন্নয়ন প্রকল্পগুলে কাজ করে যাচ্ছে।