শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

যে টিকাটি ভাল সেই টিকাই আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভাইরাস প্রতিষেধক টিকা পুরোপুরি এখনো আবিস্কার হয়নি। যে টিকাটি ভাল সেই টিকাই আমাদের দেশে আনা হবে।

প্রতিষেধক টিকা না আসা পর্যন্ত সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলাচল পাশাপাশি শীতের সময় সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দেন মন্ত্রী। 

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

জেলা  প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম,  জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত ঘোষ,  সাটুরিয়া পুজা উদযান পরিষদের সভাপতি সমরেন্দ্র সাহা প্রমূখ।

অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ সদর উপজেলা ৯৭টি দুর্গা মন্দিরে ও সাটুরিয়া উপজেলা ৬০টি দুর্গা মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫শ কেজি করে জিআরএর চালের ডিও লেটারের পাশাপাশি ব্যক্তি অনুদান প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com