শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে চাকুরী সরকারীকরণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: সরকারি কলেজে, বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারীকরণের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

আজ শনিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গনে এই দাবিতে মানববন্ধনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, ভিকু মেমোরিয়াল সরকারি কলেজ ও সরকারি ঘিওর সরকারি কলেজের শতাধিক কর্মচারী অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুমাইয়া ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারীকরণ, বেতন-ভাতাদি রাজস্ব খাতে নেয়াসহ কয়েকটি দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com