বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: সরকারি কলেজে, বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারীকরণের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতি।
আজ শনিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গনে এই দাবিতে মানববন্ধনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, ভিকু মেমোরিয়াল সরকারি কলেজ ও সরকারি ঘিওর সরকারি কলেজের শতাধিক কর্মচারী অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুমাইয়া ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারীকরণ, বেতন-ভাতাদি রাজস্ব খাতে নেয়াসহ কয়েকটি দাবি জানান।