শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মানিকগঞ্জ পৌর মেয়র কামরুলের গণসংযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ করেছে বর্তমান পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

মঙ্গলবার দুপুরে কর্মী সর্মথকদের সাথে নিয়ে শহরের প্রধান সড়কসহ অলিগলিতে গণসংযোগ করেন  তিনি।

এসময় তিনি গত ৫ বছরে তার সময়কালে পৌরসভার উন্নয়নমুলক কাজ ও আগামীতে আবারো নির্বাচিত হলে কি ধরণের উন্নয়নমুলক কাজ করবেন তার তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করেন ভোটারদের মাঝে।

পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ভোটারদের কাছে দোয়া ও সর্মথন চান কামনা করেন।

গণসংযোগকালে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত পৌর নির্বাচনে গাজী কামরুল হুদা সেলিম নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন। প্রায় এক যুগ তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com