বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনাকালিন সময় মানিকগঞ্জ পৌর এলাকার ২৭টি দুর্গাপূজায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী সুভাষ চন্দ্ সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকায় জেলা পুজা উদযাপন পরিষদের সহযোগিতায় দুর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভার প্রতিটি মন্দির কমিটির হাতে অনুদানের ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসন্ন মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার,
আরও বক্তব্য রাখেন গুরুদাশ রায়, অধ্যক্ষ উর্মিলা রায়, কালিপদ ঘোষ, সহযোগী অধ্যাপক আশুতোষ রায়, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্নিবান পাল, অ্যাডভোকেট দীলিপ রাজবংশী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব গোস্বামী প্রমুখ।
মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র সরকার বলেন, তিনি বিগত নির্বাচনে পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবার তিনি মেয়র পদে নির্বাচন করবেন।
সেই লক্ষ্যে তিনি পৌর সভার প্রতিটি এলাকায় বন্যা ও করোনকালিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আওয়ামী লীগের কাছে মেয়র প্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশা করেন। দল যদি তাকে মনোনয়ন দেন এবং নির্বাচনে জয় লাভ করেন তবে তিনি একটি আধুনিক পৌরসভা গঠন করবেন।