শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মানিকগঞ্জে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জ পৌরসভা এই কার্যক্রম শুরু করেছে।

রোববার মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক চত্তরে এই অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর রতন মজুমদার, সাবিহা হাবিব, নাজমা আক্তার, পৌর সচিব বজুলুর রহমান, পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান তাপস গোস্বামী উপস্থিত ছিলেন।

নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলেই সুস্থ থাকি- এই শ্লোগানে মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন শেষে শহীদ রফিক চত্তর থেকে শহরে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

এসময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সম্পর্কে সচেতন করতে নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে শহরের খালসহ বিভিন্ন ড্রেনে ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔষধ প্রয়োগ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com