বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মানিকগঞ্জ পৌরসভা এই কার্যক্রম শুরু করেছে।
রোববার মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক চত্তরে এই অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর রতন মজুমদার, সাবিহা হাবিব, নাজমা আক্তার, পৌর সচিব বজুলুর রহমান, পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান তাপস গোস্বামী উপস্থিত ছিলেন।
নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলেই সুস্থ থাকি- এই শ্লোগানে মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন শেষে শহীদ রফিক চত্তর থেকে শহরে সচেতনতামূলক র্যালি বের করা হয়।
এসময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সম্পর্কে সচেতন করতে নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে শহরের খালসহ বিভিন্ন ড্রেনে ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔষধ প্রয়োগ করা হয়।