রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মানিকগঞ্জে হাতিল ফার্নিচারে চুরি।। নগদ টাকাসহ গ্রেপ্তার দুই

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে হাতিল ফার্নিচারে চুরি যাওয়া টাকা উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবালয় উপজেলার ভাকলা দরগাবাড়ি গ্রামের নায়েব আলী সরকারের ছেলে মাসুদ সরকার (২০) ও ভাকলা গ্রামের আজমত আলীর ছেলে আল আমিন (১৯)।

ভাস্কর সাহা বলেন, গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মানিকগঞ্জ বাসস্টান্ড এলাকার হাতিল ফার্নিচারে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে চোরের দল। পরে তারা ক্যাশ কাউন্টারে থাকা ৫ লাখ ২৯ হাজার ৬৭০ টাকা চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার থানায় শোরুমের মালিক এইচ আর পাভেল একটি মামলা করেন। পরে পুলিশ শোরুমের সিসিটিভির ফুটেজ দেখে মাসুদ সরকারকে শনাক্ত করে।

থানায় চোরদের তালিকায় থাকা মাসুদের ছবির সাথে সিসি টিভির ফুটেজে মিল পাওয়া যায়।

পরে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিবালয় উপজেলার উলাইল গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানা বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও একটি নতুন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com