শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

হরিরামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ।। একজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত নাঈম হোসেন উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে রাত নয়টার দিকে পুলিশ অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিশুর পিতা জানান, তিনি ঢাকায় প্রিণ্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো।

গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিশুটিকে ধর্ষণচেষ্টা করে।

এসময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর চলে যায়।

শিশুটি তাৎক্ষণিক পাশের ঘরে টিভি দেখতে থাকা তার মা ও বড় বোনকে এ ঘটনা জানায়। শিশুটির মা ও বড় বোন মুঠোফোনে শিশুটির পিতাকে এ ঘটনা জানালে তিনি বাড়িতে এসে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com