বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন শেষ হয়েছে।
২৩টি পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী মোনায়েম খানকে হারিয়ে জয়লাভ করেন সুদেব কুমার সাহা।
আগামী চার বছরের জন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি: কাজী এনায়েত হোসেন (টিপু), রফিকুল ইসলাম পরান, ইস্রাফিল হোসেন ও আব্দুস সালাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক: বাবুল সরকার, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান জনি ও সেলিম পারভেজ, কোষাধ্যক্ষ: বশির রেজা এবং নির্বাহী সদস্য: মশিউর রহমান শিমুল, মাহবুবুল আলম সুমন, একেএম আব্বাস আকন মিল্টন, প্রদীপ শিকদার রিপন, গোলাম ছারোয়ার ছানু, আনিসুর রহমান হিমু, বাসুদেব সাহা, তানজিলুর ফারগানী, আনোয়ার হোসেন আনু, আবুল বাশার, শহিদুল হক খোকন, খোরশেদ চৌধুরী লাভলু, ফাহমিদ হোসেন খান রাসেল ও মোহাম্মদ হানিফ।
১২৮ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার ভোট দেন। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটশেষে, ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
এর আগে সংরক্ষিত নির্বাহী সদস্য (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদুল আলম ও শিবালয় উপজেলা ক্রীড়া সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, নির্বাহী সদস্য (নারী) রোমেজা আক্তার মাহিন ও রাজিয়া সুলতানা।
উল্লেখ্য, পদাধিকার বলে জেলা প্রশাসক হলেন সভাপতি, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া অফিসার হলেন এক নম্বর নির্বাহী সদস্য।
এছাড়া সহসভাপতি পদে চারজনসহ অতিরিক্ত সাধারন সম্পাদক পদে বাবুল সরকার, যুগ্ম সম্পাদক পদে মাহবুবুর রহমান জনি ও সেলিম পারভেজ, কোষাধ্যক্ষ বশির রেজা এবং নির্বাহী সদস্য পদে ১৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ১২৮জন ভোটারের মধ্যে ১২৩জন ভোট দেন। গোপন ব্যালটে ভোটের মাধ্যমে আগামী চার বছরের জন্য ক্রীড়া সংস্থার কর্মকর্তা নির্বাচিত করেন ভোটাররা।