বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বিসিক শিল্পনগরীতে উদ্বোধন হয়েছে ফ্যামিলি প্রোডাক্টস্ কোম্পানী লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে ফ্যামিলি প্রোডাক্টস এর উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, ফ্যামিলি প্রোডাক্টস কো: লি: এর জেলারেল ম্যানেজার এ,এস,এম শাহ্জাহান, ম্যানেজার (পরিচালনা) মো: রেজাউল হাসান, টেকনিক্যাল ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া (লিটন) সহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
লিয়া রোজ ওয়াটার গ্লিসারিন, নেইল পলিশ রিমুভার ও লিয়া গ্লিসারিন প্রোডাক্টের গুনগতমান ঠিক রেখে বর্তমানে মার্কেটে নিয়ে বাজারজাতকরণ করা হচ্ছে। প্রোডাক্টগুলো ভোক্তাদের মাঝে ভালো সাড়া ফেলবেন বলে মনে করছেন কোম্পানীর উদ্যোক্তারা।