শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

করোনা যুদ্ধে টিকে থাকতে হলে মাস্ক পরতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রনালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবেনা। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়।

তাই করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আজ শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারে আমলে যেসকল উন্নয়ন কাজ হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি।

হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আ‘লীগের সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় হরগজ ইউনিয়নের হরগজ ইউনিয়ন পরিষদ অফিস বালুচর ভায়া নয়াপাড়া সড়কের চেইনেজ ৩৫০ মিটারে ৪৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com