বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের অন্ধ মানুষের চিকিৎসার জন্য সরকার কমিউটিনি ভিশন সেন্টার চালু করেছে। এই কমিউনিটি ভিশনের মাধ্যমে দেশের প্রত্যান্তাঞ্চলের মানুষজন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের সেবা পাবেন।
শনিবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্ণেল মালেক মেডিকেল কলেজের বেইজ সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এই বেইজ সেন্টারের মাধ্যমে মানিকগঞ্জের সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও সিংগাইর, ঢাকা জেলার দোহার, গাজীপুর জেলার কালিয়াকৈর এবং টাংগাইল জেলার কালিহাতি ও নাগরপুরে ভার্চূয়াল সভার মাধমে ভিশন সেন্টার উদ্বোধন করা হয়।
ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চর্তুদিকে স্থাপিত ১০টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জাতীয় চক্ষু ইন্সিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আরশ্বাস উল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।
জাতীয় চক্ষুৃ ইন্সিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা জানান, দেশে সাড়ে আট লক্ষ মানুষ অন্ধত্ব রয়েছে। আর দেশে ১২শ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছেন। বিভিন্ন স্থানে আই ক্যাম্প করে পরীক্ষা করে দেখা গেছে সেখানে প্রায় ৭ ভাগ মানুষ চিকিৎসার জন্য যায়।
চোখের সমস্যা আছে তাদের ৯০ ভাগ মানুষ কমিউনিটি ভিশন সেন্টারে যায় চিকিৎসা নিতে। একটি কমিউনিটি ভিশন সেন্টারে দুইজন করে প্রশিক্ষিত নার্স রয়েছে তারা যন্ত্রের মাধ্যমে রোগীদের চক্ষু পরীক্ষা করে রিপোর্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবেন ও রোগীকে ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলাবেন।
বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা পত্র দিবেন। যদি রোগীর সার্জিকাল প্রয়োজন হয় তবে ওই রোগীকে বেইজ সেন্টারে পাঠাবেন। ওই বেইজ সেন্টারে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।