শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। এই ১০০ জন ভোটারের তালিকায় উল্লেখিত দুই জন ভোটরের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

মেয়র পদে অন্য তিনজন প্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদুর মনোনয়ন পত্র বৈধ হয়েছে।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯নম্বর ওয়ার্ডের মো: উজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকী ৪৯জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com