রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মানিকগঞ্জে ডলফিন শিকারের দায়ে তিনজনের জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ডলফিন শিকারের দায়ে মানিকগঞ্জের ঘিওরে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামে যমুনা নদীতে বরশি দিয়ে প্রায় ২০ কেজি ওজনের ডলফিন শিকার করেন আনোয়ার হোসেন, মো: জালাল উদ্দিন ও মো: আলম নামের তিন ব্যক্তি।

সৌখিন ওই মৎস শিকারীরা সদর উপজেলার মেঘশিমুল গ্রামের বাসিন্দা। শনিবার সকালে তারা ডলফিনটিকে নিয়ে ঘিওর বাসস্ট্যান্ডে অবস্থান করছিল।

এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডলফিনসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইরিন আক্তার জানান, বরশিতে ডলফিন ধরার পরও তারা সেটিকে অবমুক্ত না করার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১২ এর ৩৭ ধারা মোতাবেক তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, শনিবার দুপুরে ডলফিনটিকে পাটুরিয়া ৪ নং ফেরি ঘাটে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com