শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মানিকগঞ্জে ডলফিন শিকারের দায়ে তিনজনের জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ডলফিন শিকারের দায়ে মানিকগঞ্জের ঘিওরে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামে যমুনা নদীতে বরশি দিয়ে প্রায় ২০ কেজি ওজনের ডলফিন শিকার করেন আনোয়ার হোসেন, মো: জালাল উদ্দিন ও মো: আলম নামের তিন ব্যক্তি।

সৌখিন ওই মৎস শিকারীরা সদর উপজেলার মেঘশিমুল গ্রামের বাসিন্দা। শনিবার সকালে তারা ডলফিনটিকে নিয়ে ঘিওর বাসস্ট্যান্ডে অবস্থান করছিল।

এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডলফিনসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইরিন আক্তার জানান, বরশিতে ডলফিন ধরার পরও তারা সেটিকে অবমুক্ত না করার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১২ এর ৩৭ ধারা মোতাবেক তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, শনিবার দুপুরে ডলফিনটিকে পাটুরিয়া ৪ নং ফেরি ঘাটে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com